আলোচনার জন্য ইরানকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনার প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান।
তবে আলোচনার প্রস্তাব এলেও নতুন করে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান।
দুই দেশের মধ্যে আলোচনা শুরু এবং বৃহত্তর সমঝোতার পথ তৈরিতে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছে তেহরান। তবে মার্কিন প্রশাসনের উদ্দেশ্য নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি। আরাগচি বলেন, ওয়াশিংটন যদি এই চিঠির মাধ্যমে ইরানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেটি হবে তাদের আগের ভুলগুলোর পুনরাবৃত্তি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





