কৃত্রিম বুদ্ধিমত্তার কালো অধ্যায় : চাই সচেতন প্রয়াস
সংবাদ থেকে
দিনে দিনে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি হয়েছে। অফিস-আদালত থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগব্যবস্থা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। অন্যদিকে অপরাধীচক্র এই প্রযুক্তিকেই বানিয়েছে হাতিয়ার।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেকের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষের জীবন অসনীয় করে তুলেছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি অনেকে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির শিকারও হয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই সাইবার জগতের অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
এআই ঘিরে বড় যে উদ্বেগ তৈরি হয়েছে, তা হলো সত্য-মিথ্যার ভেদরেখা মুছে দেওয়া। এআই ব্যবহার করে অনেক ছবি ও ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাৎক্ষণিক বোঝার উপায় থাকে নাÑএটি সত্য, নাকি নকল। অনেকে সত্য মনে করে সেই কনটেন্ট ছড়াতে থাকেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




