খুলনায় জাতীয় যুব দিবস পালিত
সংবাদ থেকে
তথ্য বিবরণী : যুব সমাবেশ, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ খুলনায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। এউপলক্ষ্যে সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা।
অতিথিরা বলেন, যুবকরাই টেকসই বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনে যুবসমাজই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এ জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
দক্ষ মানবসম্পদ তৈরি করা না গেলে দেশের প্রত্যাশিত উন্নয়ন অর্জন সম্ভব হবে না। একই সাথে বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অতিথিরা আরও বলেন, যুবকদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





