শীতের আগেই আখের গুড় তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের চাষিরা

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে শুরু হয়েছে আখের গুড় তৈরির ধুম। মাঠ থেকে আখ সংগ্রহ, মাড়াই করে রস বের করা এবং চুলায় জ্বাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কারিগররা। তবে আখের ফলন কম হওয়ায় উৎপাদন খরচ ও লাভ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন সংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি, ছোনগাছা ও পাঁচঠাকুরীসহ উল্লাপাড়া, শাহজাদপুর ও কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় চলছে গুড় তৈরির কর্মযজ্ঞ। প্রথমে মেশিনে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয়। পরে মাটির তৈরি বিশেষ চুলায় বড় লোহার কড়াইয়ে সেই রস প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা জ্বাল দেওয়া হয়। রস ঘন হয়ে এলে ঠান্ডা করে হাতের সাহায্যে বিভিন্ন আকৃতিতে তৈরি করা হয় সুস্বাদু গুড়।
ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের আখচাষি মোখলেছুর রহমান বলেন, প্রতি বছর শীতের আগে আখের গুড় তৈরি শুরু করেন তারা। এবার আখের ফলন কিছুটা কম হয়েছে। শ্রমিক, আখ মাড়াই ও জ্বালানির খরচ বেড়েছে। তারপরও গুড়ের চাহিদার কথা বিবেচনা করে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। ন্যায্যমূল্য পেলে কৃষকরা লাভবান হবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
