৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জার্মানিতে সহিংসতা ও লুটপাট, কাঠগড়ায় অভিবাসী তরুণরা

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

জার্মানির প্রধান শহরগুলোতে সংঘটিত সাম্প্রতিক নৈরাজ্য ও ভাঙচুরের ঘটনার জের ধরে অভিবাসী জনগোষ্ঠী ও বামপন্থি গোষ্ঠীগুলোর ওপর দায় চাপাচ্ছেন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ডানপন্থি দলগুলোও সরব হয়ে উঠেছে।

সম্প্রতি বার্লিনসহ দেশটির বিভিন্ন প্রধান শহরে ‘জেন-জি’ বিক্ষোভ কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিশেষ করে দেশের আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট শহরে সহিংসতার মাত্রা চরমে পৌঁছায়। সেখানকার বিভিন্ন বিপণিবিতানে ভাঙচুর ও প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সহিংসতায় অন্তত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৫টিতে সরাসরি লুটপাট চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড স্থানীয় সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, মূলত বামপন্থি উগ্রবাদী গোষ্ঠী এবং অভিবাসী সম্প্রদায়ের সুযোগসন্ধানী চক্র এই অস্থিরতার পেছনে কাজ করেছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর