যুদ্ধের শব্দ ও দূষণে বিপর্যস্ত কৃষ্ণসাগর, প্রাণ গেল ১ লাখ ২০ হাজার ডলফিনের

সংবাদ থেকে
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণসাগরে ১ লাখ ২০ হাজারের বেশি ডলফিন মারা গেছে। যুদ্ধের বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ও সামরিক সোনারের শব্দে দিশেহারা হয়ে পড়ছে ডলফিনগুলো। এতে তাদের স্বাভাবিক চলাচল, যোগাযোগ ও খাদ্য সংগ্রহ ব্যাহত হচ্ছে।
দক্ষিণ ইউক্রেনের তুজলি লাগুনস ন্যাশনাল পার্কের প্রধান গবেষক ইভান রুসেভ আল জাজিরাকে জানান, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বিপুলসংখ্যক ডলফিনের মৃত্যু হয়েছে। সামরিক প্রযুক্তির শব্দের কারণে ডলফিনের ইকোলোকেশন বা প্রতিধ্বনির সাহায্যে আশপাশের অবস্থান শনাক্ত করার ক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তারা শিকার ধরতে না পেরে দুর্বল হয়ে পড়ছে এবং অনেক সময় মাছ ধরার জালে আটকা পড়ে মারা যাচ্ছে।
এ ছাড়া যুদ্ধের কারণে সমুদ্রের পানিতে রাসায়নিক পদার্থ, জ্বালানি, মাইক্রোপ্লাস্টিক ও কৃষিজমির ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়ছে। এসব দূষক ডলফিনের শরীরে জমে তাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করছে। পাশাপাশি শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







