চাঁপাইনবাবগঞ্জে ১৯৪ বোতল নেশার সিরাপ ও ২০ বোতল মদ উদ্ধার

সংবাদ থেকে
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে নেশার কফ রিলিফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসএসবি) সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবির মিডিয়া সেল।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন, ‘আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামাগ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৮ বোতল কফ রিলিফ সিরাপ, ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং আট বোতল রয়েল স্টেগ সুপিরিয়র হুইস্কি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে এসআরবি-৫।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



