পুলিশের ওপর হামলার ঘটনায় বগাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
নগরের খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন- রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান প্রকাশ কালা হাসান।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, পুলিশের ওপর হামলার মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল।শুনানি শেষে আদালত বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

