ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে অবৈধ দোকান উচ্ছেদ
সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে ১১টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
তবে দোকানমালিকদের পুনর্বাসনের জন্য আলাদা দোকান বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সিটি করপোরেশন।
মূল প্রতিবেদন: Mymensingh Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




