৫ নভেম্বর ২০২৬, ১৬:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রয়াত আনসার সিপাহির ব্যাংকঋণ পরিশোধ করলেন মহাপরিচালক

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: দায়িত্ব পালনকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইনের পরিবারের মাথায় থাকা ব্যাংকঋণের পুরো বোঝা পরিশোধের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বিশেষ উদ্যোগে প্রয়াত সিপাহির স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) খিলগাঁওস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দফতরে এক আবেগঘন পরিবেশে মহাপরিচালক নিজে উপস্থিত থেকে সিপাহি জয় গাইনের স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে এই অনুদানের চেক তুলে দেন। এ সময় বাহিনীর পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ১২ মার্চ সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালমৃত্যু বরণ করেন সিপাহি জয় গাইন। তার আকস্মিক মৃত্যুতে তিন বছর এবং মাত্র সাত মাস বয়সী দুটি অবুঝ সন্তানকে নিয়ে এক চরম অনিশ্চয়তা ও শোকের মুখে পড়েন স্ত্রী মণিষা বিশ্বাস।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর