৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিমানবন্দরের নিরাপত্তায় বড় পরিবর্তন, চালু হচ্ছে একক নিয়ন্ত্রণব্যবস্থা

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ভিআইপি ও সিআইপি লাউঞ্জে নজরদারি বাড়ানো, অননুমোদিত ড্রোন প্রতিরোধ, প্রোটোকল ব্যবস্থায় কড়াকড়ি এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে একক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)–এর আসন্ন মূল্যায়ন সামনে রেখে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

সিদ্ধান্ত অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ও সিআইপি লাউঞ্জের পাশের গাড়ি পার্কিং এলাকায় আগামী ডিসেম্বরের মধ্যে ‘আন্ডার ভেহিক্যাল স্ক্যানিং সিস্টেম’ চালু করা হবে। এর মাধ্যমে গাড়ির নিচের অংশে লুকানো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বস্তু শনাক্ত করা সম্ভব হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর