জনসেবা করেও এইচএচসি পরীক্ষায় জিপিএ৪.৩৩ পেলেন ইউপি সদস্য পলি আক্তার
সংবাদ থেকে
ভ্রাম্যমান প্রতিনিধি, দিঘলিয়া (খুলনা)॥ ইচ্ছা আর অধ্যাবসায় থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। এ প্রমাণ দিয়েছেন দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের শিক্ষার্থী ইউপিসদস্য পলি আক্তার। চলতি বছর শিক্ষাবোর্ডের ফলাফল বিপর্যায়ের মধ্যেও তিনি জিপিএ ৪.৩৩ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি (বিএমটি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি সেনহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য ও খুলনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।
পলি আক্তারের পিতার নাম ইকরামুল গাজী এবং মাতার নাম চায়না বেগম। তাঁর স্বামী জাহান মোল্লা। তিনি দুই সন্তানের জননী। তাঁর এবারের অর্জন কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়; বরং ব্যক্তিগত প্রচেষ্টা, অধ্যবসায় ও শিক্ষার প্রতি অদম্য আগ্রহের ফল।
পলি আক্তারের এই সাফল্য শুধু একটি পরীক্ষায় ভালো ফল অর্জনের গল্প নয়; এটি দায়িত্বের ভিড়েও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। বিশেষ করে সংসার ও সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি যেসব নারী পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাঁদের জন্য তাঁর এই অর্জন হতে পারে সাহস ও অনুপ্রেরণার উৎস।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



