৫ নভেম্বর ২০২৬, ১৮:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৬ টাকার কলা ১৬ টাকা, ১২ টাকার ডিম ২৩ টাকা নির্ধারণ

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

রোগীদের খাবারের জন্য নির্ধারিত দৈনিক ১৭৫ টাকার বাজেট অপরিবর্তিত থাকলেও খাদ্যপণ্যের দাম বেড়েছে কয়েক দফা। কলা, ডিম, পাউরুটি থেকে শুরু করে সব উপাদানের অতিরিক্ত দাম নির্ধারণ করা হয়েছে। সেই বাড়তি দরের সঙ্গে সমন্বয়ের নামে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের খাদ্যতালিকা থেকে কমানো হয়েছে চাল, ডাল, মাছ, মাংস, সবজি ও ফলের পরিমাণ।

কোথাও বরাদ্দ কমেছে ৬৮ শতাংশ পর্যন্ত, আবার সকালের নাস্তা থেকে বাদ পড়েছে চিনিও। অথচ এই খাদ্য সরবরাহের প্রায় ২ কোটি টাকার টেন্ডারে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে প্রায় ১৫ লাখ ৭২ হাজার ৮২২ টাকা বেশি দরে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে।

একদিকে রোগীদের পুষ্টিকর খাবারের পরিমাণ কমানো, অন্যদিকে বেশি দরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সব মিলিয়ে হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর