৬ নভেম্বর ২০২৬, ১৯:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এআই জীবিত সেই রাকিব পেলেন জিপিএ-৫

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিউজ ডেস্কষ: টাঙ্গাইলের গোপালপুরে হত্যার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল রাকিবুল ইসলামের।

সেই রাকিব এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তবে ছেলের এই সাফল্যে বাড়িতে মিষ্টি বিতরণের বদলে আয়োজন করা হয়েছে কুলখানির। এতিম শিশুদের খাবার খাওয়ানো হয়েছে। সেইসঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন শনিবার এমন এক হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে রাকিবের পরিবার। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের বাসিন্দা খাদেমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। কিন্তু ফল প্রকাশের এই আনন্দ ভাগ করে নিতে আর কোনও দিন বাড়ি ফিরবেন না তিনি।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর