৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ গার্মেন্টস কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্র: Dainik Noakhali Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন-বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আশা করি এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা হবে। কিছু কিছু দুষ্কৃতকারী হয়তো হামলা-টামলা করতে চাচ্ছে। কারণ শ্রমিকদের দাবি-দাওয়া যা ছিল আমরা সেটা ফুলফিল করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে, তারা সন্তুষ্ট হয়েছে।

তিনি বলেন, ‘প্রায় সকল শ্রমিক নেতৃবৃন্দ– গার্মেন্টস এবং নিট, বিকেএমইএ সম্পর্কিত যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ– কালকে সবার সঙ্গে আমরা কথা বলেছি। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি, সবাই সন্তুষ্ট। এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য যে বোর্ড গঠিত হয়েছে, সেই বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। ওইখানেই তারা বারগেন করবে এবং আমরা যাতে শ্রমিকদের জন্য সবচাইতে সহায়ক, তাদের জীবনমান উন্নয়নে যেভাবে সহায়ক হয় সেটা দৃষ্টি রেখে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আমরাও আহ্বান জানিয়েছি। সেই আলাপ-আলোচনা ওখানে হবে। কিন্তু এখন কোনো অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ তো নাই বলে যোগ করেন তিনি।

মূল প্রতিবেদন: Dainik Noakhali Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর