একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও বাসি খাবার, আনোয়ারায় তিন রেস্তোরাঁকে জরিমানা
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের আনোয়ারায় খাবার প্রস্তুত ও সংরক্ষণে নানা অনিয়মের চিত্র উঠে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত রং ও রাসায়নিক, কোথাও সংরক্ষণ করা হচ্ছিল বাসি খাবার। এমনকি একটি রেস্তোরাঁয় কাঁচা মাছ-মাংসের সঙ্গেই একই ফ্রিজে রাখা হচ্ছিল রান্না করা খাবার।
এসব অনিয়মের দায়ে উপজেলার তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাতুরী চৌমুহনী ও টানেল এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


