হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে প্রসিকিউশন

সংবাদ থেকে
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, এখন পর্যন্ত দুই ট্রাইব্যুনালে আটটি মামলার রায় হয়েছে। এসব রায়ে আসামিদের বিভিন্ন দণ্ডের পাশাপাশি তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে অনেক আসামিই পলাতক থাকায় তাঁদের সম্পত্তি বিক্রি বা অন্য কোনোভাবে হস্তান্তরের আশঙ্কা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


