ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের হালুয়াঘাট থানা পরিদর্শন
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান হালুয়াঘাট থানা পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) তিনি থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বার্ষিক ও প্রশাসনিক পরিদর্শনের অংশ হিসেবে হালুয়াঘাট থানার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
থানায় উপস্থিত হলে পুলিশ সুপারকে স্বাগত জানান হালুয়াঘাট থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পরবর্তীতে পুলিশ সুপার থানার দাপ্তরিক রেজিস্টারসমূহ পর্যালোচনা, অস্ত্রাগার, হাজতখানা এবং থানা প্রাঙ্গণের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



