নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি করল বিসিবি, প্রধান রাশনা ইমাম

সংবাদ থেকে
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানানোর জন্য স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে কমিটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত যাতে না থাকে সেটি নিশ্চিত করতে বোর্ডের কাউকে না রাখার সিদ্ধান্ত বিসিবির।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। একজন সাবেক ক্রিকেটারকেও এতে যুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।
রাশনা ইমাম বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই সময় নারী উইংয়ের দায়িত্বও পালন করেছেন তিনি। তাঁর স্বামী ববি হাজ্জাজ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




