নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
তবে কী কারণে তিনি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, সকালে আশুগঞ্জ সার কারখানার অধীন পুলিশ ক্যাম্পের একটি কক্ষে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজের কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



