৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা সদরের কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকদের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় এক দোকানদার জানান, প্রথমে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তবে মেট্রো নিটিংয়ের এক শ্রমিকের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের মারধর করেছেন। শ্রমিকদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর