বোমা হামলার হুমকিতে ইউরোপজুড়ে ফ্লাইট বিঘ্নিত
সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে
ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকির ঘটনায় জরুরি তল্লাশি চালানোর ঘটনা ঘটেছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে একটি বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল আর রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে রোম পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে গেছে ইতালির বিমানবাহিনী।
মঙ্গলবার (৩ নভেম্বর) অন্তত সাতটি ফ্লাইট ও ইসরায়েলগামী একটি প্রমোদতরিকে লক্ষ্য করে এসব হুমকি দেয়া হয়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অন্তত সাতটি ফ্লাইট ও ইসরায়েলগামী একটি প্রমোদতরীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে সবগুলো ফ্লাইটই নিরাপদে অবতরণ করেছে আর প্রমোদতরীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


