৫ নভেম্বর ২০২৬, ২১:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে নির্যাতন; নিহত ১

সূত্র: Dhaka News24 / অপরাধ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে পাহাড়ি এলাকায় আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন উদ্ধার হওয়া একজন।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট কার্যালয়ের পাশের পাহাড়ি এলাকা থেকে নিহত ব্যক্তির মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিট কার্যালয়ের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এ সময় একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার পরিচয় শনাক্ত করা হয় মোক্তার কামাল হিসেবে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর