দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস
সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও বন্ডের মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে আমরা টেকনোলজিস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা বেড়ে ১৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির দর ২০ টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা বেড়ে ২১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




