৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সারের পর্যাপ্ত মজুত আছে, কৃত্রিম সংকট ও পাচার রোধে কড়া নির্দেশ কৃষিমন্ত্রীর

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: দেশে সারের কোনো ধরনের অভাব নেই এবং ভবিষ্যতে সংকট তৈরিরও কোনো অবকাশ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদসহ সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সীমান্ত এলাকাগুলোতে সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা সক্রান্ত বিষয়ে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে সারের দাম তুলনামূলক বেশি হওয়ায় সীমান্ত অঞ্চল দিয়ে সার পাচারের একটি প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে মিয়ানমার সীমান্তে ইউরিয়া এবং ভারত সীমান্তে ডিএপি, এমওপি ও টিএসপি সার পাচারের চেষ্টা করা হয়। এ ধরনের পাচার তৎপরতা সম্পূর্ণ বন্ধ করতে প্রশাসন, পুলিশ ও বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর