দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !
সূত্র: Lakshmipur24 / রাজনীতি

সংবাদ থেকে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এলাকার তরুণ ও জনপ্রিয় মুখ মোহাঃ আমির হোসেন (সুমন)।
সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাঃ আমির হোসেন (সুমন) বলেন, এলাকার সর্বস্তরের মানুষের আমন্ত্রণে ও ভালোবাসা নিয়েই তিনি এই দায়িত্ব কাঁধে নিতে চান। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে এবং এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন।
মূল প্রতিবেদন: Lakshmipur24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





