৬ নভেম্বর ২০২৬, ১৯:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নবলোক পরিষদের র‌্যালি

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও নবলোক পরিষদ এর এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট কর্তৃক যশোর জেলার নওয়াপাড়াতে বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বিশ্ব ডিম দিবস-২০২৬” এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সমীর কুমার সরকার, শাখা ব্যবস্থাপক, নবলোক পরিষদ।

উক্ত অনুষ্ঠানে ডিম দিবসে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টি গুণাগুন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টি গুনাগুন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর