7 November 2026, 08:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

‘দেশবিরোধী চক্রান্ত নস্যাতে জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে’

Source: Sarabangla / Politics

সংবাদ থেকে

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেকোনো দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরোয়ার আলমগীর বলেন, ‘আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশি চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে প্রিয় মাতৃভূমি ও বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও যেকোনো দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending