প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিন আমদানি করতে হয়: প্রতিমন্ত্রী
সূত্র: Dhaka News24 / ব্যবসা

সংবাদ থেকে
দেশে ভ্যাকসিন উৎপাদন বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার আহ্বান সুলতান সালাউদ্দিন টুকুর
নিজস্ব প্রতিবেদক : প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদিত হয়, বাকি ৮৫ শতাংশ আমদানি করতে হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে দেশেই প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জনে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলন কক্ষে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



