৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সিটি ব্যাংকের মুনাফা বাড়ল ২০ শতাংশ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চলতি বছরের প্রথম ৯ মাসে কর-পরবর্তী মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে সিটি ব্যাংকের। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা।

গতকাল বুধবার (৪ নভেম্বর) ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে এ তথ্য জানায় ব্যাংকটি। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৯৬ পয়সা। গত বছরের একই সময়ে ডাইলুটেড ইপিএস ছিল চার টাকা ১৩ পয়সা।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের কর্মকর্তারা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর