৬ নভেম্বর ২০২৬, ০০:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা , এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত

সূত্র: Silkcity News / আন্তর্জাতিক

সংবাদ থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধের জেরে হত্যার কারণে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের একটি ফৌজদারি আদালত। গত ৩ নভেম্বর মঙ্গলবার এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

মামলার নথি ও সরকারি কৌঁসুলির দপ্তরের বরাতে জানা গেছে, নিহত ওই ব্যক্তি অভিযুক্তের বন্ধু ছিলেন অনুমতি না নিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে বারবার সেই ছবি মুছে ফেলতে বললেও বন্ধু তাতে কর্ণপাত করেননি। এর পরই তাকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত সেই বাংলাদেশি।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি সংগ্রহ করেন এবং তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছে কি না তা নিশ্চিত হওয়ার পর বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে বন্ধু বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার মাথা ও শরীরে বারবার ছুরিকাঘাত করেন। সেই আঘাতেই মৃত্যু হয় বন্ধুর

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর