৫ নভেম্বর ২০২৬, ১৫:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাগেরহাটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে আসেন এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে উপস্থিত হন।

এ সময় তিনি মাজার জিয়ারত করেন এবং পবিত্র ফাতেহা পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সকালে প্রধানমন্ত্রী মোংলায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর