পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
জননিরাপত্তা নিশ্চিত করা ও নাগরিক সেবার মান বাড়াতে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেছেন, জনবান্ধব প্রশাসন ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সঙ্গে এক উন্মুক্ত সেশনে তিনি এসব কথা বলেন।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



