৫ নভেম্বর ২০২৬, ১৯:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে বিক্ষোভ, কক্ষে তালা

সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে

ঢাকা: অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর হোম ইকোনমিক্স কলেজে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। অধ্যক্ষ অধ্যাপক ড. মেহরুন্নেসার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের হয়রানি, আবাসিক হলের নিরাপত্তায় অবহেলা, অতিরিক্ত অর্থ আদায় এবং একাডেমিক কার্যক্রমে বাধা দেওয়াসহ নানা অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে গেলেও কোনো সমাধান পাননি তারা। প্রায় দেড় মাস ধরে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করেও কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন বিষয়ে অযৌক্তিকভাবে অর্থ দাবি করেন।

আন্দোলনকারীরা জানান, কলেজের আবাসিক হলের পাশেই অধ্যক্ষের বাসভবন। সেখানে বহিরাগতদের ভাড়া দেওয়ায় ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হলের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা এবং প্রবেশের সময়সীমা নিয়েও রয়েছে অসন্তোষ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর