প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন সনদ
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি সিজন-১’-এ সারা দেশ থেকে নির্বাচিত সেরা ৪০ জন খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন মেহেরপুরের কৃতী কাবাডি খেলোয়াড় মীর সাফি আল হুদ।
বৃহস্পতিবার বিকেলে খুলনায় আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি।
মীর সাফি আল হুদ গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর সাইফুল ইসলামের একমাত্র ছেলে। মেহেরপুরের মতো একটি মফস্বল এলাকা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে জায়গা করে নেওয়ায় আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




