মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. নওশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



