৫ নভেম্বর ২০২৬, ২০:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চীন-ভারতসহ চার দেশকে হরমুজ ব্যবহারের অনুমতি দিল ইরান

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবিতে আনন্দ প্রকাশ করেছিল ইরান। এবার তারা হরমুজ প্রণালি দিয়ে চার দেশ- ভারত, চীন, ইরাক এবং কাতারের বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত-মোকাদ্দম বুধবার ইরানিয়ান ‘স্টুডেন্টস নিউজ এজেন্সি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ছাড় দেওয়ার কথা জানান।

স্থানীয় গণমাধ্যমে মোকাদ্দমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আমরা বর্তমানে হরমুজ প্রণালিতে যাতায়াত নিষেধাজ্ঞা থেকে ভারত, চীন, ইরাক এবং কাতারকে অব্যাহতি দিয়েছি। এই দেশগুলোর জাহাজগুলো অবাধে চলাচল করছে এবং যুক্তরাষ্ট্রও তাদের বাধা দিচ্ছে না।”

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর