৫ নভেম্বর ২০২৬, ২১:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৩ মাসে বাণিজ্য ঘাটতি সাড়ে ৭ বিলিয়ন ডলার

সূত্র: Sarabangla / ব্যবসা

সংবাদ থেকে

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। একই সময়ে চলতি হিসাবে ১৩৩ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ ও ঋণপ্রবাহ প্রত্যাশিত হারে না বাড়ায় সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি বেড়ে ১১৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি থাকার পরও বৈদেশিক লেনদেনে এ চাপ তৈরি হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের দামবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে বাণিজ্য ঘাটতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দেশের শিল্প খাতের স্থবিরতা ও জ্বালানি সংকটের কারণে প্রত্যাশিত হারে বাড়ছে না রফতানি আয়। ফলে আমদানি ও রফতানির মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে পণ্য আমদানি হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ। বিপরীতে পণ্য রফতানি হয়েছে ৮৩৮ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। আমদানি ও রফতানির এই ব্যবধানের ফলেই বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে পৌঁছেছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর