৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বানিয়াচঙ্গে বিষ প্রাণে গৃহবধূর মৃত্যু

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ইঁদুর মারার বিষ খেয়ে নাজমিন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পূর্ব ইউনিয়নের বাসিয়াপাড়া গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমিন ওই গ্রামের জুনাব আলীর মেয়ে এবং শরিফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাজমিনকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার মা। এ সময় তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। পরে স্বজনরা তাকে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর