৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কিংবদন্তি রোনালদোর ৮৫৬ শব্দের বিদায়ী বার্তা

সূত্র: Dhaka News24 / খেলা

সংবাদ থেকে

ক্রীড়া ডেস্ক: ৮৫৬ শব্দের এক গভীর আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর্দা টেনেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২৩৪ ম্যাচে ১৪৬ গোল এবং দুটি ঐতিহাসিক শিরোপা—ইউরো ২০১৬ ও নেশনস লিগ ২০২৫-এর অবিশ্বাস্য পরিসংখ্যানগত শ্রেষ্ঠত্ব ছাপিয়ে তাঁর এই বিদায়ী বার্তাটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই বক্তব্যের গভীরে তাকালে কেবল এক অদম্য গোলমেশিনকেই দেখা যাবে না বরং একজন পরিপক্ব মানুষকে দেখতে পাবো আমরা। যাঁর গভীর আত্মোপলব্ধি এবং পর্তুগিজ জাতির সঙ্গে নাড়ির টানের এক অপূর্ব মেলবন্ধন ফুটে ওঠেছে।

রোনালদো তাঁর ক্যারিয়ারজুড়ে নিজেকে চালিত করেছেন রেকর্ড ভাঙা আর গোল করার এক অন্তহীন ক্ষুধার তাড়নায়। কিন্তু অবসরের এই সায়াহ্নে এসে তিনি যেন এক অন্য উচ্চতার সন্ধান পেয়েছেন। তাঁর কণ্ঠে ঝরে পড়েছে পরম এক দার্শনিক উপলব্ধি—‘গোলগুলো একসময় ফিকে হয়ে যায়, ট্রফিগুলোর শেষ ঠিকানা হয় জাদুঘর, আর রেকর্ডও একদিন না একদিন ভেঙে যায়। কিন্তু এমন কিছু রয়েছে যা সময় কখনোই মুছে ফেলতে পারে না—মানুষের হৃদয়ে আমরা যে স্থানটি তৈরি করি।’

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর