৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত দেশের একমাত্র নজরুল ইনস্টিটিউট, ১২ বছরেও নেই স্থায়ী পরিচালক

সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত দেশের একমাত্র নজরুল গবেষণা ইনস্টিটিউটে চলছে সক্ষমতার সংকট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে গবেষণা এবং তার স্মৃতি সংরক্ষণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে ১২ বছরেও নিয়োগ হয়নি স্থায়ী পরিচালক। ২৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। নেতৃত্বহীনতা ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে গবেষণা, প্রকাশনা ও সংরক্ষণ কার্যক্রম। প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও যে প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল নজরুল গবেষণার জাতীয় ও আন্তর্জাতিক কেন্দ্র, সেটিই এখন প্রত্যাশা পূরণে হিমশিম খাচ্ছে।

২০১৪ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ’। কবির জীবন ও কর্ম নিয়ে গবেষণা, তার রচনাবলি সংগ্রহ ও সংরক্ষণ, প্রকাশনা এবং দেশে-বিদেশে তার সৃষ্টিকর্ম ও আদর্শ তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশে এটিই প্রথম ও একমাত্র নজরুল গবেষণাবিষয়ক ইনস্টিটিউট। তবে প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি প্রত্যাশিত প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা অর্জন করতে পারেনি।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন এলেও ইনস্টিটিউটটির জন্য স্থায়ী পরিচালক নিয়োগের উদ্যোগ কার্যকর হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ইনস্টিটিউটের গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমে পর্যাপ্ত সময় দেওয়া তার পক্ষে কঠিন। ফলে পূর্ণকালীন ও অভিজ্ঞ নেতৃত্বের অভাব প্রতিষ্ঠানটির কার্যক্রমে বড় সীমাবদ্ধতা তৈরি করেছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর