৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সূরা বাকারার ৮টি শিক্ষা, যা বদলে দিতে পারে জীবনের গতিপথ

সূত্র: Chattogram Pratidin / ধর্ম

সংবাদ থেকে

পবিত্র কোরআনের দ্বিতীয় ও দীর্ঘতম সূরা আল-বাকারা। মদিনায় অবতীর্ণ এই সূরায় রয়েছে মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক সম্পর্ক, সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্র পরিচালনার জন্য বিস্তৃত দিকনির্দেশনা। তাওহিদ, তাকওয়া, ধৈর্য, ক্ষমা, অর্থনৈতিক ন্যায়বিচার থেকে শুরু করে পারস্পরিক লেনদেনের স্বচ্ছতা, জীবনের নানা ক্ষেত্রে মানুষের করণীয় সম্পর্কে সুস্পষ্ট শিক্ষা দিয়েছে এই সূরা। এর ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত, যা পবিত্র কোরআনের অন্যতম প্রসিদ্ধ আয়াত। সূরাটির শেষ দুটি আয়াতের (২৮৫-২৮৬) রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য।

সূরা আল-বাকারার প্রতিটি শিক্ষার মধ্যে রয়েছে মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার নির্দেশনা। এর বিভিন্ন আয়াতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণাবলির বর্ণনা এসেছে। এসব আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ ফজিলত রেখেছেন।

জীবনের নানা পরিস্থিতিতে কোনটি ভালো আর কোনটি মন্দ, তা চেনার অন্যতম প্রধান মাপকাঠি তাকওয়া বা আল্লাহভীতি। অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা থাকলে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক পথ বেছে নেওয়া সহজ হয়। কোরআনের শিক্ষা গ্রহণ ও তা অনুসরণের জন্যও তাকওয়া অপরিহার্য।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর