৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কুয়াশাচ্ছন্ন উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

রংপুর: ঘন কুয়াশা আর ভোরের হিমেল হাওয়া- প্রকৃতি যেন আগেভাগেই জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গত এক সপ্তাহ ধরে ভোরে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ১৫ দিনের মধ্যে উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা শীতের অনুভূতি হতে পারে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, ভোরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার পরিবর্তনশীলতার কারণে ভোরে কুয়াশা দেখা দিচ্ছে। তার মতে, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের কারণেই আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আকাশে মেঘ থাকার পর হঠাৎ মেঘ সরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় ভোরের দিকে কুয়াশা তৈরি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে, দিনের বেলায় শরতের রোদ ও উষ্ণতা থাকলেও ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা মাঠ, চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় শীতলতার অনুভূতি তুলনামূলক বেশি। ফলে একই দিনে উত্তরাঞ্চলের মানুষকে একদিকে ভোরের শীতলতা, অন্যদিকে দিনের গরম দুই ধরনের আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর