সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার
সূত্র: Sarabangla / সাধারণ

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ রাবেয়া খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আফজাল হোসেন কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ রাবেয়া খাতুনকে বিভিন্ন সময় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর সকালে রাবেয়াকে জুসের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে পান করানোর পর রিকশায় করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


