৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নতুন করে যুদ্ধের আশঙ্কা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন কোনো সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

র‌্যাপিডান এনার্জি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি সিএনবিসির ‘স্কোয়াক বক্স এশিয়া’ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা দেখছেন তিনি। এমন পরিস্থিতিতে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর