৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং

সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৬ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ৮৩ টাকা ৪০ পয়সা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ। ১৬ দশমিক ৫৭ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস পিএলসি।

এ ছাড়া সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, শাইনপুকু সিরামিকস, সিলভা ফার্মাসিউটিক্যালস, ড্রাগন সুয়েটার্স এবং বাংলাদেশ অটোকারস।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর