সাপ্তাহিক দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড

সংবাদ থেকে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিটদর ২৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে প্রতিটি ইউনিটের সমাপনী দর দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ১৬ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৬৯ শতাংশ। ১৭ দশমিক ১৫ শতাংশ দরপতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড।
এ ছাড়া সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ দশের তালিকায় রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, লিব্রা ইনফিউশন, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

