বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

সংবাদ থেকে
বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় তাঁর পক্ষে বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুইজন। তাঁদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় প্রচারণার অংশ হিসেবে পথসভার আয়োজন করেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



