৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর কার সুপারিশে খুঁজছে বিপিসি, ঘুষ-কমিশন বাণিজ্যও নজরে

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর আওতাধীন কোম্পানিগুলোর ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা আমানত রাখা নিয়ে তদন্তে নামছে সংস্থাটি। বিপুল অঙ্কের এই অর্থ কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী বিবেচনায় এসব ব্যাংকে জমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিপিসি।

শুধু আমানত রাখার প্রক্রিয়া নয়, অস্বাভাবিক উচ্চ সুদের প্রলোভনে কমিশন বাণিজ্য, ঘুষ কিংবা ব্যক্তিস্বার্থে এসব অর্থ জমা রাখা হয়েছিল কি না, তাও তদন্ত করবে কমিটি। একই সঙ্গে ব্যাংকগুলোতে আটকে থাকা অর্থ ফেরত আনার উপায় বের করা এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।

গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। সদস্য সচিব করা হয়েছে সংস্থাটির ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীনকে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর