খাগড়াছড়িতে আগুনে পুড়ল বিআরটিসির বাস
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ। বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার কিছু সময় আগে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





